পুলিশ জানিয়েছে, ব্যাগের ভিতরে মিলেছে ছেলেদের পোশাক, তেল, সাবান, টুথপেস্ট, ব্রাশ, বডিস্প্রে, চানাচুর ও দিশি মদের একটি বোতল। ব্যাগটি বেলিয়াবেড়া থানা এলাকার এক পরিযায়ী শ্রমিকের। রবিবার রাতে ট্রেন থেকে নেমে টোটোয় বাড়ি ফিরছিলেন। সেই সময়ে টোটো থেকে ব্যাগটি রাস্তায় পড়ে যায়।