coca cola-ফিরবে না শৈশব, ২৬ বছর পর ফিরছে গোল্ড স্পট
তবে পুরোনো ব্র্যান্ডকে ফিরিয়ে আনার পিছনে শুধু আবেগ নয়, রয়েছে ব্যবসায়িক হিসেবও। গত কয়েক বছরে ভারতের নরম পানীয়ের বাজারে প্রতিযোগিতা বেড়েছে। রিলায়েন্সের ক্যাম্পা, একাধিক সংস্থার জিরা ড্রিঙ্ক নিজেদের জায়গা তৈরি করছে। ক্রেতারা নতুন অচেনা পানীয়ের স্বাদ নিতে দু’বার ভাবছেন না।
এমন সময়ে ২৬ বছর আগে হারিয়ে যাওয়া ব্র্যান্ড কি ফের বাজার ধরতে পারবে? শৈশবের নস্ট্যালজিয়া আবার কমলা ঝড় তুলবে বাজারে?
কঠিন পরীক্ষায় ‘দ্য জ়িং থিং’!