শুভেন্দু–শমীকের নামে তোলা, দলের শ্রমিক সংগঠন নেই জানাতে জারি বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তির শুরুতেই লেখা হয়েছে, ‘মাননীয় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশ অনুসারে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে, বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই।’ ফলে শুভেন্দু–শমীকের ছবি ব্যবহার করা শ্রমিক সংগঠনগুলি সম্পর্কে জেলা নেতৃত্বকে সতর্ক করে রাজ্য বিজেপির ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘এই বেআইনি এবং বেনামী শ্রমিক সংগঠনগুলির কোনও কর্মসূচি এবং বৈঠকে বিজেপির নির্বাচিত প্রতিনিধি–সহ সমস্ত জেলা, মণ্ডল, মোর্চা ও প্রকোষ্ঠ কার্যকর্তাদের উপস্থিত থাকতে বারণ করা হচ্ছে।’