IND vs NZ: প্রথম ঘণ্টায় জাডেজা-বুমরারা সফল, সেঞ্চুরি হাঁকিয়ে লাঞ্চ বিরতিতে রাচিন – Bengali News | Rachin Ravindra slams century against India at 3rd Day, India took 4 wicket at 1st session during IND vs NZ Test
IND vs NZ: প্রথম ঘণ্টায় জাডেজা-বুমরা সফল, সেঞ্চুরি হাঁকিয়ে লাঞ্চ বিরতিতে রাচিনImage Credit source: PTI
কলকাতা: বেঙ্গালুরু টেস্টের পরিণতি কী হতে চলেছে? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম ঘণ্টা ভারতের পক্ষে গিয়েছে। আর দ্বিতীয় ঘণ্টা গিয়েছে নিউজিল্যান্ডের পক্ষে। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা প্রথম সেশনে চারটি উইকেট তুলে নিয়েছেন। আর এক প্রান্ত থেকে উইকেট হারানোর মাঝেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র।
বেঙ্গালুরুতে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছিল যখন সেই সময় রাচিন রবীন্দ্র ছিলেন ২২ রানে অপরাজিত। আর ড্যারেল মিচেল ১৪ রানে নট আউট থেকে মাঠ ছেড়েছিলেন। তৃতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভার খেলা হয়েছে। উঠেছে ১৬৫ রান উঠেছে আর কিউয়িরা হারিয়েছে ৪ উইকেট। লাঞ্চ বিরতির আগে তিন অঙ্কের রানে পৌঁছে যান কিউয়ি তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র। ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তাঁর পাশাপাশি টিম সাউদি ৪৯ রানে নট আউট থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন।
বিস্তারিত আসছে…