‘বিজেপিকে খুব ভালোবাসতাম’, পোস্টের পরে নেতার দেহ উদ্ধার
বিজেপির পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডলের যুবমোর্চা সভাপতি কমল দাসের কথায়, ‘দলের প্রতি ওর প্রচণ্ড আবেগ ছিল। ওর কোনও শত্রু আছে বলে আমাদের জানা নেই। ভালোবেসে আমরা ওকে গ্যাংস্টার গোবিন্দ বলতাম। দলের সব কাজে পারদর্শী ছিল। ও রাতে আমাকেও হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছিল। আমি তা দেখার সুযোগ পাইনি। বুধবার সকালে মৃত্যুসংবাদ পাওয়ার পরে মেসেজটা দেখলাম। তাতে লিখেছে, তুমি আমার রাজনৈতিক জীবনের গুরু। তোমাকে খুব মিস করছি। যেদিন মারা যাব, সেদিন দলের পতাকা দিয়ে শরীরটা মুড়ে দিও। ওর ইচ্ছামতো তাই করা হয়েছে। আক্ষেপ একটাই, সময়ে মেসেজটা দেখলে হয়তো কিছু একটা করা যেত। তবে প্রশাসনের কাছে একটা আর্জি জানাব, কেন এমন ঘটনা ঘটল তা যেন খতিয়ে দেখা হয়।’