মার্কেস নিয়ে কথা বলার আর কে ছিলেন তৃণমূলে, ব্রাত্য প্রসঙ্গে মন্তব্য ঋতব্রতর
এমনকী, একবার ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে অতিথিনিবাসে নৈশভোজের ফাঁকে ঋতব্রত ও ব্রাত্য গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস নিয়ে চর্চা করছেন— এই দৃশ্যের সাক্ষীও রয়েছেন সফরকারী কোনও কোনও নেতা। ঋতব্রতর কথায়, ‘তৃণমূলে থাকার সময়ে আমাকে যদি মানিক বন্দ্যোপাধ্যায়, সিলভিয়া প্লাথ, জেমস জয়েস, অস্কার ওয়াইল্ড, বিভূতিভূষণ নিয়ে কথা বলতে হতো কিংবা তারাশঙ্করের নোবেল নমিনেশন নিয়ে আলোচনা করতে হতো, তা হলে ব্রাত্য বসু ছাড়া আর কেউ ছিল না। মন্ত্রী থাকার সময়ে ব্রাত্য বসুর একটি বই বেরিয়েছিল— ‘বেরিন তরঙ্গে নিটোল মুক্তা প্রবাল’। সেই বইতে মায়কোভস্কি, লোরকাকে নিয়ে লেখা ছিল।’