Shankar Adhya: ‘একবার ওর স্ত্রীকে নিয়ে আমার কাছে এসেছিল..’, উপেন বাণে আরও চাপে ‘ডাকু’ - Bengali News | Former CBI chief Upen Biswas has made explosive allegations against Shankar Adhaya - 24 Ghanta Bangla News
Home

Shankar Adhya: ‘একবার ওর স্ত্রীকে নিয়ে আমার কাছে এসেছিল..’, উপেন বাণে আরও চাপে ‘ডাকু’ – Bengali News | Former CBI chief Upen Biswas has made explosive allegations against Shankar Adhaya

Spread the love

কলকাতা: যেদিন সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খেয়ে ফিরতে হয়েছে ইডি অফিসারদের, সেদিনই আবার বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ওরফে ডাকু গ্রেফতারও হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর শ্বশুরবাড়ির থেকে সাড়ে আট লাখ টাকা উদ্ধার করে ইডি। আলমারি থেকে উদ্ধার হয়েছিল থরেথরে সাজানো নগদ টাকা। এদিন আদালতে তোলা হলে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ এসেছে। এদিকে সময় যত এগোচ্ছে ততই সামনে আসছে তাঁর নানা কীর্তিকলাপের কথা। এবার সেই ডাকুকে নিয়েই বিস্ফোরক সব কথা বললেন প্রাক্তন সিবিআই (CBI) কর্তা উপেন বিশ্বাস। খুলে দিলেন পোল। এলাকায় লাগাতার হিংসার পিছনে ডাকুরই হাত রয়েছে, তাও বললেন অকপটে। 

সাফ বললেন, আমি ওই অঞ্চলের বিধায়ক ছিলাম, মন্ত্রীও ছিলাম। একবার শঙ্কর তাঁর স্ত্রীকে নিয়ে আমার কাছে আসে। বলে ওর জীবন নাকি বিপন্ন। আমি বলি তুমি এত শক্তিশালী মানুষ তোমার জীবন বিপন্ন কী করে হয়? আমি ওদের বিপদের কথা শুনে ওখানকার অফিসারকে ডাকলাম। তাঁকে বিষয়টা দেখতে বলি। কিন্তু ঝামেলাটা কী নিয়ে? উত্তরে উপেন বলেন, ওদের নিজেদের সাঙ্গপাঙ্গদের নিয়ে ভাগ নিয়ে কিছু ঝামেলা হয়েছিল বলে শুনেছিলাম। খুন করার হুমকি দিয়েছিল কেউ।

এই খবরটিও পড়ুন

তবে উপনেরও দাবি, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ভালই ওঠাবসা ছিল ডাকুর। দিনে দিনে আরও বেড়েছিল ঘনিষ্ঠতা। উপেনের সাফ কথা, জ্যোতিপ্রিয়র কাছে একসময় খুবই প্রিয় ছিল এই শঙ্কর। আমরাই ওকে ডাকু বলে ডাকতাম। আসলে ওর কাজকর্মের পরিধি অনেক বিস্তৃত। তদন্তে কী বের হবে সেটা এখন বলা যাবে না। উপেনের দাবি, পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বেনজির হিংসার পিছনেও হাত ছিল এই ডাকুর। স্পষ্ট বলেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে আনওফিসিয়ালি নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ওকে। ও যেভাবে সেই সময় মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে তা আমি আমার বইতেও লিখেছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *