West Bengal BJP News: সুজিত গেলেন গাড়িতে, আর সুকান্তকে হল হাঁটতে! কেন? প্রশ্ন তুলল বিজেপি – Bengali News | BJP raised question why sukanta Majumdar have to enter on foot?
দ্বিচারিতার অভিযোগImage Credit: BJP posted on social media
বিজেপির দাবি, সোমবার কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এয়ারপোর্টে পৌঁছনর পর সুকান্ত মজুমদারকে অনেকটা দূরে গাড়ি থেকে নামতে বলা হয়। এরপর হেঁটে ভিতরে যেতে হয় তাঁকে। পুলিশ অনেকটা দূরেই গাড়ি আটকে দেয় বলে দাবি বিজেপির।
পদ্মশিবির এর পিছনে দ্বিচারিতা দেখছে। কারণ, তাদের বক্তব্য, প্রটোকলের অছিলাতে পুলিশ এমন কাজ করছে। একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িভিতরে নিয়ে যাওয়া যাবে না এটা তারা বলছে। অথচ কিছুক্ষণ পরই যখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভিতরে প্রবেশ করেন তখন তাঁকে ওই একই পুলিশ প্রটোকল না দেখিয়েই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি সহ যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এটা কেন করা হল সেই নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি।