কীসের লোভে বিয়ে করতে চাইতেন সুদীপা? বাবার ছবি শেয়ার করে যা লিখলেন… – Bengali News | Sudipta chatterjee shares memories with her father
সোশাল মিডিয়ায় বেশ ভালই অ্যাক্টিভ অভিনেত্রী, সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। মাঝে মধ্যেই নেটদুনিয়ায় শেয়ার করতে থাকেন, তাঁর জীবনের নানা অধ্য়ায়। এই যেমন সম্প্রতি বাবার ছবি শেয়ার করে ছোটবেলার কথা লিখলেন সুদীপা। লিখলেন, ছোটবেলায় বিয়ের কথা উঠলেই, কী বলতেন তিনি? কীসের লোভে বিয়ে করতে চাইতেন তিনি?
সুদীপা লিখলেন, ছোটবেলায় তিনি বাবার কাছে নানারকম প্রশ্ন নিয়ে যেতেন। যার মধ্য়ে অবশ্য়ই থাকত বিয়ের প্রশ্ন। সুদীপা জানান, বাবাকে গিয়ে তিনি স্পষ্ট বলতেন, তিনি বিয়ে করবেন শুধুই বেনারসি শাড়ি ও উত্তরাধিকার সূত্রে পাওয়া গয়নার জন্য।
সুদীপা তাঁর এই পোস্টে আরও লিখলেন, বাবা তাঁর সব প্রশ্নই মন দিয়ে শুনতেন। গুরুত্বও দিতেন। আর সব শুনে বলতেন, কীভাবে শ্বশুর-শাশুড়ির মাথা চিবিয়ে খাব। সুদীপার কাছে তাঁর বাবাই ছিলেন নায়ক।
কয়েকদিন আগেই সুদীপা তাঁর মাকে হারিয়ছেন। কাজের ব্যস্ততা, অগ্নিদেবের সঙ্গে সংসারের মাঝেও বাবাকে মনে পড়ে তাঁর। মনে পড়ে সেই ছোট্টবেলার কথা।
সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই নিজের সংসারের ঝলক তুলে ধরেন সুদীপা। যেখানে দেখা যায় অগ্নিদেব ও তাঁর দুই সন্তান আকাশ ও আদিদেবকে। তবে এবার অন্য কারও ছবি নয়, বরং নতুন পোস্টে সুদীপা সামনে আনলেন অগ্নিদেব ও সুদীপার অনেক না দেখা ছবি। আর এই ছবির সঙ্গেই লম্বা পোস্টে অগ্নিদেবের সঙ্গে তাঁর সুখের সংসারের কাহিনি লিখলেন সুদীপা।