ইনফ্লুয়েন্সরের হাতেই পাল্টাল ভাগ্য, দু’দিনেই ভাইরাল বিশ্বকাপে ‘সবচেয়ে কম পরিচিত’ ফুটবলার - 24 Ghanta Bangla News
Home

ইনফ্লুয়েন্সরের হাতেই পাল্টাল ভাগ্য, দু’দিনেই ভাইরাল বিশ্বকাপে ‘সবচেয়ে কম পরিচিত’ ফুটবলার

Spread the love

কেন ভাইরাল টিম পাইন?

বিশ্বকাপ শুরুর আগেই আচমকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন এই ফুটবলার। দু’দিনেই তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার ৪,৭১৫ থেকে বেড়ে পৌঁছে গিয়েছে প্রায় ৬ লক্ষ ৬০ হাজারে। আর এই অবিশ্বাস্য ঘটনার নেপথ্যে রয়েছেন আর্জেন্তিনার এক ইনফ্লুয়েন্সার।

নিউ জ়িল্যান্ডের ডিফেন্ডার টিম পাইনকে ‘বিশ্বকাপের সবচেয়ে কম পরিচিত ফুটবলার’ বলে উল্লেখ করে একটি ভিডিয়ো বানান আর্জেন্তাইন কনটেন্ট ক্রিয়েটর ভালেন স্কারসিনি। ইনস্টাগ্রাম এবং TikTok-এ ‘এলকারসো’ নামে পরিচিত স্কারসিনি তাঁর ফলোয়ারদের অনুরোধ করেন টিম পাইনের অ্যাকাউন্টে গিয়ে তাঁকে ফলো করতে এবং পোস্টে রিঅ্যাক্ট-কমেন্ট করতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *