Kolkata Metro: রাতে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা, কোন স্টেশন থেকে কখন মিলবে ট্রেন, জেনে নিন | Guru Nanak Jayanti 2026: Kolkata Metro to Run Extra Blue Line Trains - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: রাতে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা, কোন স্টেশন থেকে কখন মিলবে ট্রেন, জেনে নিন | Guru Nanak Jayanti 2026: Kolkata Metro to Run Extra Blue Line Trains

Spread the love

Kolkata Metro: রাতে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা, কোন স্টেশন থেকে কখন মিলবে ট্রেন, জেনে নিন

ফাইল ফোটোImage Credit: TV9 Bangla

কলকাতা: গুরু নানক জয়ন্তী উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। আগামী ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে অতিরিক্ত একজোড়া মেট্রো (Metro Service) চালানো হবে। ফলে নির্ধারিত শেষ মেট্রোর সময় পেরিয়ে গেলেও রাতের দিকে বাড়তি পরিষেবা পাবেন যাত্রীরা।

২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা

  • গুরু নানক জয়ন্তী উপলক্ষে ২৩ নভেম্বর (সোমবার) এবং ২৪ নভেম্বর (মঙ্গলবার) ব্লু লাইনে অতিরিক্ত একজোড়া মেট্রো জোড়া চালানো হবে।
  • শহিদ ক্ষুদিরাম এবং দমদম স্টেশন থেকে রাত ১০টা ৫০ মিনিটে ছাড়বে অতিরিক্ত মেট্রো।
  • এর ফলে রাতে যাঁরা যাতায়াত করেন, তাঁদের বেশ সুবিধা হবে।

২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তীতে মেট্রো পরিষেবা

ছুটির দিন হওয়ায় ২৪ নভেম্বর কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালানো হবে। কোন লাইনে কতগুলি মেট্রো চলবে, দেখে নিন একনজরে।

ব্লু লাইন

  • মোট ২৫৪টি মেট্রো চলবে।
  • আপ ও ডাউন মিলিয়ে ১২৭টি করে পরিষেবা থাকবে।
  • এর মধ্যে রাতের অতিরিক্ত এক জোড়া মেট্রোও অন্তর্ভুক্ত।
  • প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।

গ্রিন লাইন

  • মোট ২১২টি মেট্রো চলবে।
  • আপ ও ডাউন মিলিয়ে ১০৬টি করে পরিষেবা থাকবে।
  • প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।

ইয়েলো লাইন

  • মোট ৯২টি মেট্রো চলবে।
  • আপ ও ডাউন মিলিয়ে ৪৬টি করে পরিষেবা থাকবে।
  • প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।

পার্পল ও অরেঞ্জ লাইন

২৪ নভেম্বর এই দুই লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *