রাসমেলার উদ্বোধনে শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

রাসমেলার উদ্বোধনে শুভেন্দু

Spread the love

২১৪তম বর্ষের রাসমেলার উদ্বোধন করতে বুধবার কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজবাড়ি থেকে জোড়া হাতিকে সামনে রেখে শোভাযাত্রায় মদনমোহন বাড়ি পৌঁছবেন তিনি। মন্দিরে পুজো দেবেন, রাসচক্র ঘোরাবেন। উদ্বোধন করবেন রাসমেলার। ল্যান্সডাউন হলে বিভিন্ন রাজবংশী সংগঠনের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। সেখান থেকে যাবেন রাজবাড়িতে। স্বনির্ভর গোষ্ঠীর গৌরী মেলার উদ্বোধনও করবেন তিনি। তার আগে আগামিকাল, মঙ্গলবার মন্দিরে রাসযাত্রার পুজো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *