পরিচয় গোপন রেখে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, সরকারি জমি দখল করে হয় বাড়িও, যা করল প্রশাসন…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকার একটি ক্লাবের কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে পরদিন পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি থানার পুলিশ। তদন্তে উঠে আসে, ওই পাঁচজন মুসলিম বাংলাদেশি নাগরিক বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে সরকারি জমি দখল করে সেখানে বসবাস করছিলেন। এরপর তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।