Biswa Bangla logo: ক্রেন নামিয়ে তুলে নেওয়া হল বিশ্ব বাংলা লোগো, বসছে ৩০ ফুটের বজরংবলী | The crane was lowered and the Biswa Bangla logo was lifted, and the 30 foot Bajrangbali is now in place.
দুর্গাপুর: রাজনৈতিক পালাবদলের পর শহরের চেহারায় এবার বড়সড় পরিবর্তন। শহরের প্রবেশপথে ডিএমসি মোড়ে এতদিন শোভা পেত ‘বিশ্ব বাংলা’র লোগো। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সেই লোগো সরিয়ে দেওয়া হয়েছে। এবার ওই জায়গাতেই বসানো হল বজরংবলীর বিশাল মূর্তি। আর এই মূর্তি উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই জানিয়েছেন, প্রায় ৩০ ফুট উচ্চতার বজরংবলীর মূর্তিটি আগামী ২৭ নভেম্বর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার ডিএমসি মোড়ে মূর্তি স্থাপনের জায়গা পরিদর্শন করেন বিধায়ক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরাও। উদ্বোধনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
তবে বিশ্ব বাংলার লোগো সরিয়ে সেখানে বজরংবলীর মূর্তি বসানোর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই উদ্যোগের সমালোচনা করেছে বাম ও কংগ্রেস। তাদের বক্তব্য, রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে শহরের পরিচিত প্রতীক বদলে দেওয়ার উদ্যোগ কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে ২৭ নভেম্বরের উদ্বোধন ঘিরে এখন নজর দুর্গাপুরের ডিএমসি মোড়ে।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই জানিয়েছেন তিরিশ ফুটের বজরংবলীর মূর্তি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মূর্তি প্রথম অস্থায়ীভাবে বসানো হয়েছিল দুর্গাপুজো মণ্ডপে। এবার স্থায়ীভাবে বসানো হচ্ছে। সিপিআইএম জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বোস বলেন, “রাম রাজত্বে যা হয়… কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ওরা মূর্তি বসাচ্ছে গোটা রাজ্য।”