ছাংতের গোলে চার্চিলের বিরুদ্ধে এগিয়ে মোহনবাগান
আজ আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তারা লড়াই করছে টুর্নামেন্টের নয়া দল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের…
আজ আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তারা লড়াই করছে টুর্নামেন্টের নয়া দল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মেরিনার্সরা। দলের হয়ে এখনও পর্যন্ত গোল পেয়েছেন জাতীয় দলের অন্যতম দাপুটে ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতে। এছাড়াও একাধিক গোলের পরিস্থিতি তৈরি হলেও সেগুলি কাজে লাগানো সম্ভব হয়নি। তবে দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান আরও বাড়ানোর পরিকল্পনা থাকবে ফুটবলারদের।
গত ওডিশা এফসি ম্যাচের পর আজ ও জমাটবাঁধানো মাঝমাঠ রেখেই একাদশ সাজিয়ে ছিলেন প্যানাগিওটিস ডিলমপেরিস। এক্ষেত্রে প্রথম থেকেই মাঠে রেখেছিলেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেনকে। শুরুতে উভয় দল বেশ কিছুটা সাবধানী মেজাজে শুরু করলেও পরবর্তীতে সুযোগ বুঝেই আক্রমণে হানা দেয় মোহনবাগান দল। ম্যাচের প্রথম কোয়ার্টারের গোলের দেখা না মিললেও দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষের দিকে গিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ছাংতে। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা ছিল জেমি ম্যাকলারেনের।
পরবর্তীতে পাল্টা আক্রমণে উঠে চাপ বাড়ানোর চেষ্টা করতে থাকে চার্চিল ব্রাদার্স। তবে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করতে পারলে আসন্ন ডার্বি ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়বে প্যানোসের ছেলেদের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.