অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে সামরিক বৈঠকে ভারত-চিন
জানা গিয়েছে, সীমান্তে দুই দেশের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ এড়ানো এবং শীতের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। দুই দেশের সেনা আধিকারিকরা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, টহলদারির সময় সংঘাত এড়ানো এবং ছোটখাট উত্তেজনা যাতে বড় সামরিক সংঘাতে পরিণত না হয়, তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। ওই অঞ্চলে দু’পক্ষই বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। সেই আবহেই এই বৈঠক হয়।