CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হত্যার ছক? বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি | Plot to Harm CM Suvendu Adhikari? Jaish Terrorist Arrested from Burdwan
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ছক!Image Credit: PTI
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক? বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি হামিদ মন্ডল। জৈশ-ই-মহম্মদের জঙ্গি হামিদ মন্ডল। জানা গিয়েছে, বেশ কয়েকবছর ধরেই বাংলায় থাকছিল এই হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ।
সূত্রের খবর, ধৃত হামিদের কাছে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি পাওয়া গিয়েছে। তবে কি মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল জইশ গোষ্ঠীর এই জঙ্গির? আরও এমন কিছু বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে, যা নিয়ে এখনও তদন্তকারী অফিসাররা মুখ খুলতে নারাজ।
সরকারের যাবতীয় গতিবিধি, বিশেষ করে মুখ্যমন্ত্রীর গতিবিধি, কোন গাড়িতে তিনি যাচ্ছেন, গাড়ি কতদূর যাবে, গাড়ির চালক কে, কোথায় পার্কিং করা হবে- এই সংক্রান্ত যাবতীয় গোপনীয় তথ্য ওই জঙ্গির হাতে ছিল।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।