ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়: হাইকোর্ট ইডির সিদ্ধান্তে স্থগিতাদেশ না দেওয়ায় সুপ্রিম কোর্টে তৃণমূল
সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে চায়নি। আদালত জানিয়েছে, আপাতত ইডির সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ, তৃণমূলের ওই তিন অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ হয়েই থাকবে।
অন্য দিকে, পুলিশ তৃণমূলের যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে, সেই তিন অ্যাকাউন্ট থেকে প্রতিদিনের কাজের খরচের জন্য শর্তসাপেক্ষে টাকা তোলা যাবে বলে আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত জানিয়ে দেয়, ফ্রিজ় হওয়া তিন অ্যাকাউন্ট থেকে দলের প্রকৃত লোকেরা চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তার জন্য স্পেশাল অফিসার হিসেবে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়োগ করে আদালত। হাইকোর্টে পুলিশের তরফে অ্যাকাউন্ট ফ্রিজ় মামলার পরবর্তী শুনানি হবে ২১ সেপ্টেম্বর।