আন্তঃরেল শুটিং প্রতিযোগিতায় সোনা অভিনবর
আসানসোল: অন্যান্য রেলে চাকরির প্রস্তাব থাকা সত্ত্বেও মাত্র ১০ দিন আগে চিত্তরঞ্জন রেল কারখানায় যোগ দেওয়া জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদকজয়ী শুটার অভিনব সাউ শুক্রবার সর্বভারতীয় আন্তঃরেল শুটিং প্রতিযোগিতায় ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়ে দু’টি সোনা জিতলেন। আয়োজক ছিল চিত্তরঞ্জন রেল কারখানা।
অভিনবের বাবা রূপেশ সাউ জানান, অভিনব পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। আসানসোলের রাইফেল শুটিং রেঞ্জে ১৬ থেকে ২০ নভেম্বর চলা ৫৯তম সর্বভারতীয় রেলওয়ে শুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭ শুক্রবার শেষ হয়। চিত্তরঞ্জন রেলওয়ে লোকোমোটিভ ওয়ার্কস (চিরেকা) স্পোর্টস অ্যাসোসিয়েশনে তত্ত্বাবধানে ১০ মিটার এয়ার রাইফেল, ৫০ মিটার রাইফেল প্রোন, ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশন, ১০ মিটার এয়ার পিস্তল ও ২৫ মিটার স্পোর্টস পিস্তল- এই পাঁচ ইভেন্টে বিভিন্ন রেল জোনের শুটাররা অংশ নেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্তরঞ্জন রেল কারখানার জেনারেল ম্যানেজার মোহিত চন্দ্র বিজয়ীদের পদক তুলে দেন।
সামগ্রিক ফলাফলে ২৭ পয়েন্ট পেলেও তিনটি সোনার সুবাদে সেন্ট্রাল রেলওয়ে চ্যাম্পিয়ন হয় এবং দু’টি সোনা নিয়ে ইস্টার্ন রেলওয়ে দ্বিতীয় স্থান পায়। ১৫ পয়েন্টে তৃতীয় ওয়েস্টার্ন রেলওয়ে ও ১১ পয়েন্টে চতুর্থ নর্দার্ন রেলওয়ে।