Bardhaman: টুনটুনি মিসিং, পাখি ভেবে ভুল করবেন না, খোঁজ দিলেই মিলবে ১০০০ টাকা - Bengali News | One dog missing from house in bardhaman west bengal - 24 Ghanta Bangla News
Home

Bardhaman: টুনটুনি মিসিং, পাখি ভেবে ভুল করবেন না, খোঁজ দিলেই মিলবে ১০০০ টাকা – Bengali News | One dog missing from house in bardhaman west bengal

বর্ধমান: দু’দিন ধরে নিখোঁজ টুনটুনি। তার খোঁজ চেয়ে পোস্টার পড়ছে শহরজুড়ে। আর সন্ধান দিলেই মিলবে এক হাজার টাকা পুরস্কার। কী ভাবছেন টুনটুনি কোনও পাখি? না! আসলে পোষ্য এই সারমেয়র নাম টুনটুনি।

বয়স মাত্র চল্লিশ দিন। পিওর দেশি। তবে দেখতে বিদেশি সারমেয়র মতোই। শুক্রবার সকাল থেকে নিখোঁজ সে। তার সন্ধান পেতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না বর্ধমানের বেড় এলাকার একটি পরিবার।

Bardhaman (50)

জানা গিয়েছে, বারোটি পোষ্য সন্তানস্নেহে পালিত হচ্ছিল বাড়ি ও বাগানে। তার মধ্যে সবচেয়ে ছোটটি নিখোঁজ। দম্পতির মেয়ে দুর্গাপুরে পড়েন। তিনি খবর পাওয়া মাত্র বাড়িতে ফিরে সারমেয়টির খোঁজে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যেই বর্ধমান থানায় নিখোঁজের ডায়েরি হয়েছে। এছাড়াও সারমেয়টির ছবি সহ সন্ধান চাই পোস্টারে শহর ছেয়ে ফেলা হয়েছে। সন্ধান দিলে মিলবে এক হাজার টাকা পুরস্কার।

এই নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মা ঝর্ণা দে। তিনি জানান,”১২ টি কুকুর আছে আমাদের বাড়িতে। তাদের খাওয়া দাওয়া সব বাড়িতেই। এই টুনটুনিকে হারাবার পর তার মা কুকুরটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কেউ যদি সন্ধান দেন, কৃতজ্ঞ থাকবেন আমরা।”

মেয়ে দেবশ্রী দে জানান, “সকালে আমার বাবা ওদের খাবার দেয়। তারপর থেকে আর টুনটুনিকে দেখা যায়নি। আমি নিজে দুর্গাপুরে পড়াশুনা করেন। ফিরে এসে গোটা এলাকায় তন্নতন্ন করে খুঁজি। বর্ধমান থানাতেও ডায়েরিও করেছি। সমস্ত ভেট শপের কাছাকাছি পোস্টারও দিয়েছেন।” তাঁদের আরও সন্দেহ,বিস্কুটের লোভ দেখিয়ে কেউ তুলে নিয়ে গেছে তাকে। কেউ যদি সন্ধান দেন, তাকে ১ হাজার টাকা পুরস্কার দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *