বাঁশের সাঁকো ভেঙে সমস্যায় চন্দ্রকোণার ২৫ টি গ্রাম, ভরসা একমাত্র নৌকা
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের খুড়শি গ্রামে রয়েছে কেঠিয়া নদী। সেখানে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করেন প্রায় ২০ থেকে ২৫ টি গ্রামের বাসিন্দারা। বৃষ্টির সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ওই সাঁকো ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে খুড়শি, কল্লা, ধরমপাতা, চৈতন্যপুর, কেশাঢাল, নিত্যানন্দপুর, পাঁচামি গ্রামের বাসিন্দারা। বর্তমানে নদী পারাপার করার জন্য একমাত্র ভরসা নৌকা।