Abhishek Banerjee | Calcutta High Court | হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee | Calcutta High Court | হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

বিচারব্যবস্থাকে লাগাতার নিশানা করার জেরে কলকাতা হাইকোর্টে ফের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের দায়ের করা একটি মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানিতে শুক্রবার, ২০ নভেম্বর বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে চরম অস্বস্তিতে পড়তে হয় অভিষেকের আইনজীবীকে। আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পরে অভিষেকের এক্স (X) হ্যান্ডেলের পোস্ট নিয়ে এ দিন তীব্র আপত্তি জানান রাজ্যের আইনজীবীরা। বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি স্পষ্ট জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর এই ধরনের মন্তব্য অত্যন্ত হতাশাজনক ও যন্ত্রণাদায়ক, এবং এর জেরে ফের আদালত অবমাননার রুল জারি হতে পারে। শেষ পর্যন্ত ডিজে মামলায় আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হলেও, আদালতের কড়া পর্যবেক্ষণে যে অভিষেকের চাপ আরও বাড়ল, তা বলাই বাহুল্য। হাইকোর্টের এজলাসে ঠিক কী কী ঘটল? বিস্তারিত জানুন এই এই সময়-এর ভিডিয়োতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *