টানা বৃষ্টির জেরে মাঠের পাকা ধান নিয়ে চিন্তা বাড়ছে - 24 Ghanta Bangla News
Home

টানা বৃষ্টির জেরে মাঠের পাকা ধান নিয়ে চিন্তা বাড়ছে

Spread the love

বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন বসিরহাট মহকুমার চাষিরাও। বিঘার পর বিঘা জমিতে ধান, সর্ষে ও সব্জি ক্ষতির মুখে। বৃষ্টির জেরে ফের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে শীতকালীন সব্জির। বসিরহাট মহকুমার স্বরূপনগর, বাদুড়িয়া, হাড়োয়া, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের সব্জি রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলির চাহিদা মেটায়। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ ও হাসনাবাদের একাধিক এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। বিজেপির হিঙ্গলগঞ্জ ব্লকের কিষান মোর্চার সভাপতি তপন জোয়ারদার বলেন, ‘কৃষকদের দুর্দিনে আমরা পাশে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *