KKR Share: নাইটদের মালিকানা বদল, কেকেআরের অর্ধেক শেয়ার বেচে দিচ্ছেন জুহির স্বামী? | Big Change In KKR Before IPL As Co Owner Jai Mehta Selling Half Stake of His Share - 24 Ghanta Bangla News
Home

KKR Share: নাইটদের মালিকানা বদল, কেকেআরের অর্ধেক শেয়ার বেচে দিচ্ছেন জুহির স্বামী? | Big Change In KKR Before IPL As Co Owner Jai Mehta Selling Half Stake of His Share

Spread the love

কলকাতা: আইপিএলের আগে বড়সড় পরিবর্তনের দিকে হাঁটল কেকেআর। সূত্রের খবর, কেকেআর মালিকানায় পরিবর্তন হবে। ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক জয় মেহতা নিজের মালিকানাধীন ৪৫% শেয়ারের অর্ধেক বিক্রি করতে পারেন মার্কিন বিনিয়োগ সংস্থা Ares Management এর কাছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারে ২২.৫% শেয়ার বিক্রির পরিকল্পনা রয়েছে।

জয় মেহতা আসলে বলিউড অভিনেত্রী জুহি চাওলার স্বামী। তবে এই চুক্তি সম্পন্ন হলে কেকেআরের মোট মূল্যায়ন দাঁড়াতে পারে প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬,৬৩৪ কোটি টাকা। রিপোর্টে উদ্ধৃত সূত্রের দাবি, সম্পূর্ণ নগদ অর্থের বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হতে পারে।

বর্তমানে, কেকেআরের ৪৫% মালিকানা রয়েছে জয় মেহতার হাতে। অন্যদিকে, বাকি ৫৫% শেয়ারের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে জয় মেহতার শেয়ার কমে দাঁড়াবে ২২.৫%। তবে এই লেনদেনের জন্য বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদন প্রয়োজন। সম্ভাব্য বিনিয়োগকারী Ares Management এর আর্থিক ও অন্যান্য তথ্য খতিয়ে দেখার পরেই চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, এই লেনদেনের মোট মূল্যের ৫% বিসিসিআই পেতে পারে। সেই হিসাবে বর্ডার প্রাপ্তির পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ডলার। উল্লেখ্য, এই Ares Managementএকটি মার্কিন বিনিয়োগ সংস্থা। ক্রীড়াক্ষেত্রে ইতিমধ্যেই বিনিয়োগ করেছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এফসি ও NFL এর দল মায়ামি ডলফিনসের সঙ্গে তাদের বিনিয়োগ ইতিমধ্যেই হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এর মধ্যেই আইপিএল মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। একদিকে যেমন ১৭ জনকে রিটেন করেছে ৩ বারের চ্যাম্পিয়নরা, তেমনই একাধিক পরিচিত মুখকে ছেড়ে দিয়েছে কেকেআর।

কাকে ছাড়ল কেকেআর?-

মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, আকাশ দীপ, উমরান মালিক, রাচীন রবীন্দ্র, ব্লেসিং মুজারাবানি, রাহুল ত্রিপাঠী, অজিঙ্ক রাহানে।

কোন ১৭ জন থাকবেন কেকেআরে?- 

অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রায়, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, মনীশ পাণ্ডে, প্রশান্ত সিং, রমনদ্বীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সার্থক রঞ্জন, সৌরভ দুবে, সুনীল নারিন, টিম সেইফার্ট, বৈভব অরোরা, বরুন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *