Ramayana Movie Review: কেমন হল 'রামায়ণ'? 'রাম' চরিত্রে রণবীর পাশমার্ক পেলেন? | Ramayana movie mumbai screening review ashish chanchlani praises nitesh tiwari ranbir kapoor - 24 Ghanta Bangla News
Home

Ramayana Movie Review: কেমন হল ‘রামায়ণ’? ‘রাম’ চরিত্রে রণবীর পাশমার্ক পেলেন? | Ramayana movie mumbai screening review ashish chanchlani praises nitesh tiwari ranbir kapoor

Spread the love

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বড়সড় সাফল্য পেল নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। মুম্বইতে আয়োজিত একটি বিশেষ স্ক্রিনিংয়ের পর ছবিটির প্রথম রিভিউ প্রকাশ্যে, আর সেখানেই ভূয়সী প্রশংসায় ভেসেছে এই মেগা প্রজেক্ট। স্ক্রিনিংয়ে উপস্থিত থাকা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশিস চঞ্চলানি এবং জনপ্রিয় সিনে সমালোচক তরণ আদর্শ ছবিটির রোমহর্ষক অ্যাকশন দৃশ্য, নয়নাভিরাম ভিজ্যুয়াল এবং তারকাদের দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করে এটিকে একটি ‘ব্লকবস্টার’ বলে আখ্যা দিয়েছেন।

নিজের হ্যান্ডেলে আশিস চঞ্চলানি রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবির প্রথম রিভিউ শেয়ার করে আশিস লেখেন, “রামায়ণ সত্যিই এক মহাকাব্যিক আকারের ব্লকবস্টার। ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে অন্যতম সেরা অ্যাকশন দৃশ্য উপহার দিয়েছে এই ছবি। তবে চোখের শান্তি জোগানো দৃষ্টিনন্দন ভিজ্যুয়ালের বাইরেও ছবিটির সবথেকে বড় শক্তি হল পরিচালক নীতেশ তিওয়ারির পরিচালনা।

‘রামায়ণ’ ছবির রিভিউ পোস্ট—

ছবির কাস্টিং নিয়ে বিশেষ প্রশংসা করে আশিস জানান, শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় এক কথায় অসাধারণ। পাশাপাশি লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা রবি দুবের প্রশংসা করে তিনি লেখেন, “রবি দুবের কথা আলাদা করে বলতেই হয়— লক্ষ্মণ হিসেবে ও এক কথায় বাজিমাত করেছে। ছবিতে তাঁর বেশ কিছু সুন্দর এবং হালকা মজার দৃশ্য রয়েছে যা সত্যিই চমৎকার।”

ছবিটিতে প্রযুক্তিগত সামান্য কিছু ত্রুটির কথা উল্লেখ করলেও, আশিস জানান যে টানটান সম্পাদনার কারণে তা দর্শকের নজর এড়িয়ে যায়। তিনি লেখেন, “অবশ্যই সামান্য কিছু কারিগরি খামতি রয়েছে (যেমন রাতের দৃশ্যগুলোতে কিছু ডি-এজিং শট সামান্য বেমানান লেগেছে), তবে ছবিটি এত নিখুঁত এবং টানটানভাবে সম্পাদনা করা হয়েছে যে তা চোখে পড়ে না বললেই চলে। প্রযোজক নামিত মালহোত্রা এবং ভিএফএক্স সংস্থা ডিএনইজি (DNEG)-র নেওয়া প্রতিটি ঝুঁকি সফল হয়েছে। এর প্রতিটি অ্যাকশন দৃশ্য আগেরটিকে ছাপিয়ে যায়। এই ছবিকে ঐতিহাসিক ব্লকবস্টার হওয়া থেকে কেউ রুখতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *