বুকস্টল বসানোকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই (SFI) ও এবিভিপির (ABVP) মুখোমুখি সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায়। পুলিশি ব্যারিকেড ভেঙে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি।