Litton Das Record: একদিন আগে মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করেছিলেন, এবার বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস | Liton Das World Record: 8 Dismissals In An Innings, First Wicketkeeper In Test History - 24 Ghanta Bangla News
Home

Litton Das Record: একদিন আগে মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করেছিলেন, এবার বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস | Liton Das World Record: 8 Dismissals In An Innings, First Wicketkeeper In Test History

Spread the love

জোহানেসবার্গ: দিন কয়েক আগেই সেঞ্চুরি করে মেয়েকে উৎসর্গ করেছিলেন তিনি। এবার একদিনের মধ্যেই আবার রেকর্ড গড়লেন লিটন দাস। আর এবার শুধু রেকর্ড নয়, বিশ্বরেকর্ড গড়ে ফেললেন কেকেআর-এর প্রাক্তন এই ক্রিকেটার। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই সঙ্গে চালকের আসনে যদি যেতে চায় বাংলাদেশ, তাহলে লিটনের উপর ভরসা করতে হবে বাংলাদেশকে।

কী রেকর্ড গড়েছেন লিটন?

জোহানেসবার্গে এক ইনিংসে ৮টি ডিসমিসাল করে নতুন বিশ্বরেকর্ডের মালিক হলেন লিটন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও উইকেটকিপার এক ইনিংসে ৮টি শিকার করার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ৫জন উইকেটকিপার – ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জোশুয়া ডি সিলভা। তাঁরা প্রত্যেকেই এক ইনিংসে ৭টি করে শিকার করেছিলেন।

চতুর্থ দিনের প্রথম সেশনে কাগিসো রাবাডাকে স্ট্যাম্প করে আউট করার সঙ্গে সঙ্গেই লিটনের ডিসমিসাল সংখ্যা গিয়ে দাঁড়ায় আটে। এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৬টি ক্যাচ নিয়েছিলেন। তাঁর শিকার হয়েছিলেন আইডেন মারক্র্যাম, জুবায়ের হামজা, মাইকেল ব্ৰিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন ও সাইমন হার্মার। পরের দিন অর্থাৎ, আজ রায়ান রিকলটন ও কাগিসো রাবাডাকে স্টাম্প করে একাধিক বিশ্বরেকর্ডের মালিক হন বাংলাদেশের এই তারকা। ব্যাট হাতেও দুরন্ত অবদান দিয়েছিলেন লিটন। ১৭৯ বলে করেছিলেন ১২০ রান। সেই সেঞ্চুরির পরেই নিজের মেয়েকে সেঞ্চুরিটি উৎসর্গ করেন তিনি। তার পাশাপাশি কিপিং করতে নেমে ৮টি শিকার করলেন লিটন।

যদিও এই মুহূর্তে টেস্টে বেশ বিপাকে পড়েছে বাংলাদেশে। প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল টাইগার্সরা। জবাবে মার্ক অ্যাকারম্যানের ১৫৭, রায়ান রিকলটনের ১০২, কাগিসো রাবাডার ৭২ ও জুবাইর হামজার ৮৩ রানের বদান্যতায় ৫৫৭ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৫৭ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২১/২। এখান থেকে ম্যাচ জিততে গেলে বড় রান করতে হবে বাংলাদেশকে, আর তার জন্য দলের আশা লিটন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *