Calcutta HC: ২টো বিয়ে, মদে চুর, ধনঞ্জয়ের পর বাংলায় ফাঁসির সাজাপ্রাপ্ত অশোকের পরিচয় জানেন? - 24 Ghanta Bangla News
Home

Calcutta HC: ২টো বিয়ে, মদে চুর, ধনঞ্জয়ের পর বাংলায় ফাঁসির সাজাপ্রাপ্ত অশোকের পরিচয় জানেন?

Spread the love

Calcutta HC:  ২টো বিয়ে, মদে চুর, ধনঞ্জয়ের পর বাংলায় ফাঁসির সাজাপ্রাপ্ত অশোকের পরিচয় জানেন?

কলকাতা: ৩৪ বছর পর বাংলায় ফাঁসির সাজা শোনালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি  অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ খুনে ফাঁসি হল অশোক সিং-এর। নিম্ন আদালতই ফাঁসির সাজা দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এসেছিল অশোক। হাইকোর্ট নিম্ম আদালতের নির্দেশ বহাল রাখে। এই রায় নিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী নিজেকে আমাকে দায়িত্ব দেন, বলেন, একটা বার্তা সমাজে দিতে হবে। এরকম যেন মানুষের কাছে বার্তা যায়, মহিলাদের সঙ্গে অপরাধ করে পার পাওয়া যাবে না। বা আদালতে গেলে জামিনও পেয়ে যাবে। আমরা মামলাটি করি। গত জমানাতেই মামলার শুনানি হয়েছিল। তারপর আবার মামলাটি ধরে। আড়াই দিনের টানা মামলার পরে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সাজা বহাল রেখেছে।”

প্রসঙ্গত,  ২০২৪ সালের ২৪ নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল পাঁচ বছরের ওই শিশু। বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ডাকেন প্রতিবেশীদেরও। সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়েই অশোক সিংয়ের বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল। অশোক সিং তাদেরই প্রতিবেশী।  এর পরেই অভিযুক্ত প্রৌঢ়কে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। তাকে দোষী সাব্যস্ত করেছিলেন নিম্ন আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। সঙ্গে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এদিন হাইকোর্টের আইনজীবী বলেন, “নিম্ন আদালত রাজ্য সরকারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। যতটুকু জানতে পেরেছে, সেই টাকাটাও  পরিবারের কাছে পৌঁছয়নি। হাইকোর্ট ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ফাঁসির সাজা বহাল রেখেছে। ১৯৯২ সালে ধনঞ্জয়ের ক্ষেত্রে ফাঁসি সাজা দিয়েছিল হাইকোর্ট। ৩৪ বছর পর আবার অশোককে ফাঁসির সাজা দিল আদালত। ”

কে এই অশোক সিং? 

অশোক সিং। বয়স ৫০। চেহারায় মলিনতার ছাপ! দৃশ্যত চোখেমুখে পরিভাষাই অন্যরকম। একটি অপরিচ্ছন্ন ঝুপড়ি বাড়িতে থাকত। হুগলির গুড়াপ এলাকায় দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচার, শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তার দুই বিয়ে। দুই স্ত্রীর ওপরেও অত্যাচার করত। দুই স্ত্রীই তাকে ছেড়ে চলে গিয়েছিল। মদ খেয়ে সারাদিন মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে বেড়ায়। এলাকায় তাকে নিয়ে একাধিক অভিযোগ। গত অভিশপ্ত সেই দিন তার নোংরামোর সমস্ত সীমা ছাড়িয়ে যায়। মাংস খেতে চেয়েছিল বাচ্চা মেয়েটা। বাবা তাই বাজার থেকে মাংসই আনতে গিয়েছিল। যে মেয়েকে খেলতে দেখে গিয়েছিলেন, ফিরে এসে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দেখেন।

শিশুটির ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছিল ভয়ঙ্কর তথ্য। ধর্ষণের পর বারবার দেওয়ালে আছড়ে মেরে খুন করা হয়েছিল ওই শিশুকে। তারপর অশোক খাটের নীচে ডাঁই করে রাখা কাঠের তক্তার মাঝে লুকিয়ে রাখে রক্তাক্ত দেহ! এই নৃশংসতায় স্তম্ভিত হয়ে যায় আদালতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *