স্ট্রেস কমানোর ম্যাজিক্যাল ড্রিঙ্কস ‘কর্টিসল মকটেল’, খেয়েছেন কি? - 24 Ghanta Bangla News
Home

স্ট্রেস কমানোর ম্যাজিক্যাল ড্রিঙ্কস ‘কর্টিসল মকটেল’, খেয়েছেন কি?

Spread the love

নানা ব্যস্ততার কারণে বাড়ছে স্ট্রেস। এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন উপায় খোঁজেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পানীয়। তার নাম ‘কর্টিসল মকটেল’। নতুন এই ওয়েলনেস ড্রিঙ্কের ট্রেন্ড দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে জেন জ়ি-দের মধ্যে।

জানা যাচ্ছে, এটি শরীরের স্ট্রেস হরমোন ‘কর্টিসল’-এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শরীর ও মনকে দ্রুত শান্ত করে। অনেকেই এখন সকালে কফির বদলে এই স্বাস্থ্যকর পানীয় বেছে নিচ্ছেন। কিন্তু কী এই ‘কর্টিসল মকটেল’?

কর্টিসল মকটেল হলো ক্যাফেইন-মুক্ত একটি স্বাস্থ্যকর পানীয়, যা মানসিক চাপে শরীরকে শান্ত রাখে। এটি মূলত শরীরের প্রধান স্ট্রেস হরমোন ‘কর্টিসল’-এর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে বলেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে।

বিভিন্ন প্রাকতির উপাদান যেমন নারকেলের জল, লেবুর রস, সামান্য লবণ, প্রাকৃতিক ফলের রস বা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোনও পানীয় মিশিয়ে এই মকটেলটি তৈরি হয়।

অনেকে আবার এতে ম্যাগনেশিয়াম পাউডার বা বিভিন্ন হারবাল উপাদানও যোগ করেন। যা এর উপকারিতা আরও বাড়িয়ে দেয়।

কিন্তু কেন অনেকে কফির বদলে এটি পান করছেন? এর প্রধান কারণ হলো, এটি ক্যাফিন-মুক্ত, শরীরকে হাইড্রেটেড রাখে এবং দিনের শুরুতে আপনাকে একটা তরতাজা অনুভূতি দেয়।

তবে বিশেষজ্ঞদের মতে, বিশেষ কোনও একটি পানীয় সম্পূর্ণভাবে স্ট্রেস দূর করতে পারে না। এতে থাকা কিছু উপাদান শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ও সাময়িক একটা প্রশান্তি দেয়।

তবে স্ট্রেস একটি মানসিক ও শারীরিক অবস্থা। এটি শুধুমাত্র একটি পানীয় দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই স্ট্রেস কমানোর সবচেয়ে সহজ উপায়।

তবে এই পানীয়টি এক একজনের শরীরে বিভিন্ন রকম ভাবে কাজ করতে পারে। তাই এটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *