Parambrata and Swastika : ‘রগড়ানি’ ইস্যুতে পরমব্রত ও স্বতিকার নামে থানায় অভিযোগ দায়ের | Complaint Against Parambrata Chatterjee and Swastika Mukherjee
পাঁচবছর আগে একটি টুইট করে এবার বিপাকে পড়লেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দুজনের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী জয়দীপ সেন।
কী ঘটছে পরম ও স্বস্তিকার সঙ্গে?
২০২১ -এর ২ মে পরমব্রত চট্টোপাধ্য়ায় একটি টুইট করেছিলেন ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ স্বস্তিকা তার নীচে মন্তব্য করেন ‘হা হা হা হোক হোক’। সেই সময় লক্ষ্যণীয় রাজ্যে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস পরমব্রতর এই মন্তব্য হিংসায় উসকানি দিয়েছে এমন দাবিতে বিতর্ক শুরু হয়েছিল। পরমব্রত অতীতে দাবি করে ছিলেন দিলীপ ঘোষের একটি মন্তব্যের পরিপ্রেক্ষীতে এমন টুইট। দিলীপ ঘোষের মন্তব্য ছিল, শিল্পীরা নাচ, গান করুন, রাজনীতি এসে বাড়াবাড়ি করলে রগড়ে দেব। পাঁচ বছর পরে এই মুহূর্তে রাজ্যে বিজেপি সরকার। ২১ মে, বৃহস্পতিবাক গড়িয়াহাট থানায় সেই টুইটের পরিপ্রেক্ষীতে পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়ার জন্য অভিযোগ দায়ের করলেন আইনজীবী জয়দীপ সেন।
জয়দীপ সেনের অভিযোগপত্র-

কেন পাঁচ বছর পর এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করলেন জয়দীপ? এই প্রশ্নের উত্তরে Tv9Bangla-কে জয়দীপ বলেন, তিনি এতদিন টুইটারে ছিলেন না। সম্প্রতি তিনি একজন নামী সংবাদিকের টুইট থেকেই বিষয়টি সম্পর্কে জানতে পারেন, সেই সময় এমন মন্তব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে হিংসার কারণ হয়ে থাকতে পারেন বলে ধারণা। এই বিষয়ে পরমব্রতর তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।