স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতা, দাবা খেলা নিয়ে দিনভর উত্তেজনা - 24 Ghanta Bangla News
Home

স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতা, দাবা খেলা নিয়ে দিনভর উত্তেজনা

Spread the love

এই সময়, ময়নাগুড়ি: ময়নাগুড়ি মর্নিং স্টার স্কুলের উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত হলো আন্তঃবিদ্যালয় দাবা প্রতিযোগিতা। সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৬টি স্কুলের প্রথম থেকে দশমের ৯০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেয়েদের জন্যও আলাদা ভাবে দাবা প্রতিযোগিতা করা হয়।

দিনভর এই প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ফেডারেশনের নিয়ম মেনে গোটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক অরিন্দম সাহা, যুগ্ম সম্পাদক শুভদীপ কর।

মর্নিং স্টার স্কুলের অধ্যক্ষ পিয়ালী ঘোষ বণিক বলেন, ‘আমাদের স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ময়নাগুড়ি ব্লকে এত বড় প্রতিযোগিতা এর আগে হয়নি। ব্যাপক সাড়া পড়েছে। চারটি বিভাগে জয়ীদের আলাদা ভাবে পুরস্কৃত করা হয়েছে।’ মর্নিং স্টার বিদ্যালয়ের তরফে মনোদ্বীপ বণিক বলেন, ‘এই প্রথম চেস প্রতিযোগিতা করা হয়। দারুণ সাড়া মিলেছে। আগামীতে আরও এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের চেষ্টা করা হবে।’

প্রতিযোগিতায় চারটি গ্রুপে প্রথম হয়েছে আদর্শ রায় ( মর্ণিং স্টার স্কুল), সৌম্যব্রত সরকার (সেন্ট পলস স্কুল), কুবের অধিকারী (শহিদগড় হাইস্কুল) ও তন্ময় বৈদ্য (ময়নাগুড়ি রোড হাইস্কুল)। মেয়েদের আলাদা বিভাগে জয়ী হয়েছে এনাক্ষী মৌলিক, মিহিকা রায়, শিবপ্রিয়া সরকার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *