তার পরেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ-সহ নয় দফা দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘাত চলেছে। ঢাকা ও গাজীপুর সংলগ্ন গার্মেন্টস শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে একে একে বন্ধ হয়ে গিয়েছে অসংখ্য কারখানা।