পার্টি শেষে রতনেরই সঙ্গীরা অস্ত্র তুলে দেন তাঁর হাতে
পুলিশ সূত্রের খবর, জেল থেকে বেরোনোর পরে রতনকে যে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল, সেটি আদতে তাঁরই ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একাংশের দাবি, হতে পারে জেল যাওয়ার আগে রতন সেই আগ্নেয়াস্ত্র শাগরেদদের জিম্মায় রেখে গিয়েছিলেন। আবার ভিন্ন মতে, হতে পারে, ‘বস’–এর জামিন পাওয়ার খুশিতে এই আগ্নেয়াস্ত্র শাগরেদরা তাঁকে উপহার দিয়েছিলেন। রতনের দুই সঙ্গীর বিরুদ্ধেও ১৮টি ছিনতাই, চুরি, ডাকাতি, অস্ত্র মজুত, ব্যবহার, বিস্ফোরক পাচার, মাদক কারবারের মামলা রয়েছে।