পানিহাটির তদন্তে টিম গড়ল পদ্মও - 24 Ghanta Bangla News
Home

পানিহাটির তদন্তে টিম গড়ল পদ্মও

Spread the love

রবিবার অরূপের স্ত্রী রুমা থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেন, সেখানে তাঁর দাবি, ঘটনার সময়ে রাজদীপ, সুরজিৎদের সঙ্গে কমপক্ষে ৪০ জন উপস্থিত ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তরা প্রায় সকলেই বেপাত্তা। অরূপের দাদা অধীর সাহার অভিযোগ, ‘শনিবার রাতে গোলমালের খবর পেয়ে আমার ভাই ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে ভাইকে মেরে সামনের দু’টি দাঁত ভেঙে দেওয়া হয়। তারপরে সজোরে বুকে ধাক্কা দেওয়া হয়৷ দু’ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঠিক সময়ে এলে আমার ভাইয়ের প্রাণটা হয়তো বেঁচে যেত।’

রুমার কথায়, ‘আমার স্বামীর মৃত্যু অনিচ্ছাকৃত ঘটনা নয়, ওটা খুন।’ রবিবার পানিহাটির বিধায়ক রত্না সরাসরি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তুলেছিলেন। এ দিন রুমা ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘তৃণমূলের লোকেরা বিজেপিতে ঢুকছে এবং তারা রাজদীপের সঙ্গে ঘুরছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *