১৩,৫০০ কোটির প্রতারণা করেছিলেন, বেলজিয়াম থেকে গ্রেফতার মেহুল চোকসি – Bengali News | Pnb scam fugitive mehul choksi arrested in belgium on india s extradition request
বেলজিয়াম: অবশেষে গ্রেফতার পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণ প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন। শনিবার বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাঁকে। শীঘ্রই ভারতে প্রত্যর্পণ করা হতে পারে চোকসিকে।
সিবিআই সূত্রে খবর, শনিবার বেলজিয়াম থেকে মেহুল চোকসিকে গ্রেফতার করা হয়। বর্তমানে বেলজিয়ামের জেলেই রয়েছেন ৬৫ বছরের হিরে ব্যবসায়ী। ২০১৮ ও ২০২১ সালে মুম্বই আদালত চোকসিকে গ্রেফতারির জন্য যে দুটি ওয়ারেন্ট জারি করেছিল, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সিবিআই ও ইডি- দুই তদন্তকারী সংস্থার ওয়ান্টেড লিস্টে ছিলেন মেহুল চোকসি। তার বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দুর্নীতির অভিযোগ। এই প্রতারণায় তাঁর ভাইপো নীরব মোদীও অভিযুক্ত। বর্তমানে লন্ডনে রয়েছেন নীরব। তাঁকেও ভারতে প্রত্যর্পণের জন্য আবেদন করেছে সরকার।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।