Retro Gossip: কিশোরের সঙ্গে গান না গাইবার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন লতা? - Bengali News | Why lata mangeshkar not ready to sang with kishore kumar - 24 Ghanta Bangla News
Home

Retro Gossip: কিশোরের সঙ্গে গান না গাইবার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন লতা? – Bengali News | Why lata mangeshkar not ready to sang with kishore kumar

Spread the love

কিশোর কুমার ও লতা মঙ্গেশকর জুটি মানেই সুপারহিট। একের পর এক হিট গান উপহার দিয়েছেন তাঁরা। ১৯৪৮ সালে প্রথম তাঁরা একসঙ্গে গান গেয়েছিলেন- ইয়ে কৌন আয়া রে। তবে থেকেই একসঙ্গে পথচলা শুরু। লতা মঙ্গেশকর নিজেই একটা সময় জানিয়েছিলেন যে, কিশোর কুমার যেমন ভাল গায়ক ছিলেন, ঠিক তেমনই ভাল মনের মানুষ ছিলেন। লতা মঙ্গেশকর সারা জীবন তাঁর অভাব অনুভব করবেন।

তবে সেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরই একটা সময় স্থির করেছিলেন যে কিশোর কুমারের সঙ্গে আর গান গাইবেন না। কারণটাও তিনি সাফ জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে। কিশোর কুমার রেকর্ডিং-এ ঢোকা মাত্রই শুরু হয়ে যেত ঠাট্টা মজা। সকলেই হাসতে থাকতেন। একটা সময় লতা মঙ্গেশকরের গলা ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু কিশোর কুমার তারপর বেশ মন খুলে গান গেয়ে চলে যেতেন। কিন্তু ততক্ষণে লতা মঙ্গেশকরের গলা বা কণ্ঠ বেশ ক্লান্ত হয়ে যেত। তিনি আর গান গাইতে পারতেন না সেভাবে। সেই কারণেই তিনি স্থির করেছিলেন যে কিশোর কুমারের সঙ্গে আর গান গাইবেন না।

তারপর থেকেই এই জুটিকে আর সেভাবে গাইতে নাকি দেখা যেত না। ইন্ডাস্ট্রির অন্দরমহলে এমন নানা গল্প ছড়িয়ে থাকে, যা আজও সিনেপ্রেমীদের কৌতুহলের এক বড় অংশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *