অর্শদীপের বলে চোট, ভারতের বিরুদ্ধে টেস্ট থেকে ছিটকে গেলেন কিউয়ি অধিনায়ক
কী ভাবে চোট পেলেন স্যান্টনার?
ভারতের বিরুদ্ধে পঞ্চম ODI-তে ব্যাটিং করছিলেন স্যান্টনার। তখন অর্শদীপ সিংয়ের একটি বল কিউয়ি অধিনায়কের ডান হাতের পিছনের অংশে আঘাত করে। টিমের ফিজ়িয়োর থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে ব্যাটিং চালিয়ে যান তিনি। ৩৭তম ওভারে আউট হন ২৪ রান করে। ম্যাচের পরে স্ক্যানে জানা যায়, তাঁর ডান হাতে চিড় ধরেছে।
নিউ জ়িল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এই নিয়ে। সেখানে বলা হয়, ‘স্যান্টনার কবে আবার মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী টেস্ট সিরিজ়ে তাঁর খেলার সম্ভাবনা নিয়েও পরে আপডেট দেওয়া হবে।’