ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী - 24 Ghanta Bangla News
Home

ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Spread the love

আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে যোগ দিতে আজ, রবিবার মতুয়াতীর্থ ঠাকুরনগরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরে ঠাকুরবাড়িতে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম সফর। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে ঠাকুরবাড়ি এবং তার আশপাশে এখন তুঙ্গে পুলিশ ও প্রশাসনিক তৎপরতা। প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, রবিবার দুপুরে ঠাকুরবাড়িতে পৌঁছে প্রথমে হরিমন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপরে সম্মেলন মঞ্চে বক্তব্য রাখবেন। শান্তনুর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী। মতুয়া সমাজের একাধিক দাবিদাওয়া নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *