তামাকমুক্ত সমাজ গড়ার আবেদন জানান কলেজের অধ্যক্ষ মৃণালকান্তি পেড়্যা। তিনি বলেন, ‘আগামী দিনে কেশপুরের বিভিন্ন স্কুল, কলেজ, বাজার এবং জনবহুল এলাকায় সচেতনতা অভিযান চালানো হবে।’ সুস্থ সমাজ গড়তে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।