Kolkata Metro: ৮ দিন বন্ধ থাকবে মেট্রো, যাত্রীদের সতর্ক করতে জারি হল বিজ্ঞপ্তি – Bengali News | Kolkata Metro released notification, these line will be closed for total 8 days
ডালিয়ান মেট্রো রেকImage Credit source: TV9 Bangla
কলকাতা: মেট্রো সংযোগের কাজ যে কতটা দ্রুতগতিতে চলছে, তা বুঝতে পারছেন শহরবাসী। শুধুমাত্র শহর নয়, শহরতলির বাসিন্দারাও অনায়াসে পৌঁছে যাচ্ছেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। অফিস পাড়া বা হাওড়া স্টেশন, মেট্রোতে জুড়েছে সব ব্যস্ত জায়গাই। মেট্রো সংযোগ আরও উন্নত করার জন্য প্রতিদিন কাজ হচ্ছে সব রুটে। এবার সেই কাজের জন্য বন্ধ থাকবে মেট্রোর লাইন।
বুধবার কলকাতা মেট্রোর তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৮ দিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। গ্রিন লাইন অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রোর লাইন রয়েছে, তা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন বন্ধ রাখা হবে গ্রিন লাইনের মেট্রো। পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফের চারদিন মেট্রো বন্ধ থাকবে। দু দফায় লাইন বন্ধ রেখে কাজ চলবে। পুরো লাইনের CBTC সিস্টেম অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করা হবে, সেই কারণেই এই লাইন বন্ধ রাখা হবে। তাই ওই চারদিন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কোনও মেট্রো চলবে না।
সবিস্তারে আসছে…