Supreme Court: সুপ্রিম কোর্টের এজলাসে অভূতপূর্ব পরিস্থিতি! নিরাপত্তারক্ষী ডেকে আইনজীবীকে বের করে দিলেন প্রধান বিচারপতি | Supreme Court chief justice called security guard to take out the counsel - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: সুপ্রিম কোর্টের এজলাসে অভূতপূর্ব পরিস্থিতি! নিরাপত্তারক্ষী ডেকে আইনজীবীকে বের করে দিলেন প্রধান বিচারপতি | Supreme Court chief justice called security guard to take out the counsel

Spread the love

প্রধান বিচারপতি সূর্য কান্তImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা। এজলাসে বসে দেশের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত। তাঁর উদ্দেশেই আপত্তিকর ও ব্যক্তিগত মন্তব্য করার জেরে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হল এক আইনজীবীকে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহানার বেঞ্চে জরুরি ভিত্তিতে একটি মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

সোমবার মামলা মেনশন করার সময় ওই আইনজীবী নির্দিষ্ট পদ্ধতি না মেনে দুপুর ২টোয় বিষয়টি এজলাসে উল্লেখ করেন। তার জন্য ক্ষমাও প্রার্থনা করেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, এর আগে গত ২ নভেম্বর প্রধান বিচারপতির চেম্বারে মামলাটি উল্লেখ করেছিলেন, কিন্তু ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনও সাড়া পাননি।

ওই আইনজীবী দাবি করেন, কোনও সাড়া না পাওয়াতেই বাধ্য হয়ে তিনি এদিন কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি ভি. মোহানা আইনজীবীর বিষয়টি উত্থাপনের ধরন নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, আদালতে এই ধরনের বক্তব্য রাখতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে প্রধান বিচারপতি সূর্য কান্ত ওই আইনজীবীকে অপেক্ষা করতে বলেন।

ওই আইনজীবী অপেক্ষা করতে রাজি নন বলে জানান। এরপর আচমকাই প্রধান বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন ওই আইনজীবী। এই পরিস্থিতিতে আদালতের কার্যক্রমের অডিয়ো এবং ভিডিয়ো সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ‘লাইভ ল’-এর রিপোর্ট অনুযায়ী, আদালতকক্ষে উপস্থিত আইনজীবীরা জানান যে, পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা ওই আইনজীবীকে আদালতকক্ষ থেকে বের করে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *