KTM Adventure 390-র আপডেটেড ভার্সনের ছবি প্রকাশ্যে, বাইকে নতুন গ্রাফিক্স? - 24 Ghanta Bangla News
Home

KTM Adventure 390-র আপডেটেড ভার্সনের ছবি প্রকাশ্যে, বাইকে নতুন গ্রাফিক্স?

Spread the love

ভারতের প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইকের বাজারে KTM Adventure সিরিজ়ের বাইক বেশ জনপ্রিয়। দারুণ লুক ও ডিজ়াইন, আধুনিক ফিচার এবং অফরোডে দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য এ KTM Adventure বাইকটি ক্রেতাদের পছন্দের। আর এ বার সেই বাইকেরই আপডেটেড ভার্সন লঞ্চ করতে চলেছে সংস্থা। সম্প্রতি একটি শো-রুমে নতুন KTM Adventure 390 বাইকটি দেখা গিয়েছে।

নতুন এই বাইকটিতে আগের মতোই সাদা রঙের বডি প্যানেল দেখা গেলেও গ্রাফিক্সে পরিবর্তন করা হয়েছে। নতুন ভার্সনে KTM-এর লোগোর আকার আগের থেকে ছোট হয়েছে। ‘Adventure’ শব্দটি নতুন ফন্ট ব্যবহার করে লেখা হয়েছে। এটি এখন ‘390’ ব্যাজিংয়ের আগে লেখা হয়েছে।

সাদা রং ছাড়াও কমলা রঙেও এই বাইকটি বাজারে উপলব্ধ। যদিও কমলা ভার্সনটিতে এই নতুন গ্রাফিক্স ব্যবহার করা হবে কি না, তা স্পষ্ট নয়। সংস্থার তরফে এখনও এই আপডেটেড ভার্সনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে, বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশনে বিশেষ কোনও পরিবর্তন করা হবে না বলেই খবর। আগের মতোই ৩৪৯.৩২ সিসির Single Cylinder DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স, স্লিপার ক্লাচ এবং কুইক শিফটারের সুবিধাও। এই ইঞ্জিন থেকে সর্বাধিক ৪১.৫ Ps পাওয়ার এবং ৩৩.৫ Nm টর্ক উৎপন্ন হয়। বাইকটির সামনে ১৯ ইঞ্চি এবং পিছনে ১৭ ইঞ্চির অ্যালইয় হুইল রয়েছে। এ ছাড়াও, রাইডিংয়ে সুবিধার জন্য বড় উইন্ডস্ক্রিন, TFT ডিসপ্লে, Cruise Control-এর ফিচারও আছে।

মূলত Royal Enfield Himalayan 450 এবং BMW G 310 GS বাইক দু’টির প্রতিযোগিতায় এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ করেছে সংস্থা। ভারতের বাজারে KTM Adventure 390-র দাম শুরু ২.৮১ লক্ষ টাকা থেকে। তবে, আপডেটেড ভার্সনের দাম কত হবে, তা এখনও জানা যায়নি।

তথ্যসূত্র: NDTV

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *