SMAT-এ ফের ঝড় সূর্যকুমারের, মাত্র ২৯ বলে হাঁকালেন ৮২
তৃতীয় ওভারে বিশাল জয়সওয়ালের বলে ছক্কা মেরে ঝড় শুরু করেন সূর্য। সেই ওভারেই পরপর দু’টি চার মারেন। পরের ওভারে অর্জন নাগওয়াসওয়ালার বলে দু’টি ছক্কা হাঁকান। হর্ষাল প্যাটেল, হেমাং প্যাটেলদের বিরুদ্ধেও আক্রমণ চালিয়ে যান তিনি। ১৮ বলে অর্ধশতরান করার পরেও থামেননি। শেষ পর্যন্ত ১১তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হন ৮২ রানে।
ততক্ষণে অবশ্য ম্যাচ মুম্বইয়ের হাতের মুঠোয়। বাকি কাজটুকু সহজেই করে দেন সরফরাজ় খান। মাত্র ১৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। প্রতিযোগিতায় প্রথম দু’টি ম্যাচ মিলিয়ে সূর্যকুমারের সংগ্রহ ৫০ বলে ১৪২ রান।
গুজরাটের ১৯৭ রান, তিন উইকেট শার্দুলের
এর আগে প্রথমে ব্যাট করে ১৯৭ রান তোলে গুজরাট। শেষ দিকে আশুতোষ শর্মা ও বিশাল জয়সওয়ালের ব্যাটে বড় রান পায় তারা। আশুতোষ ২২ বলে ৪২ এবং জয়সওয়াল ২১ বলে ৩৮ রান করেন। মুম্বইয়ের হয়ে বল হাতে সফল শার্দুল ঠাকুর ও অথর্ব আঙ্কোলেকর। দু’জনেই তিনটি করে উইকেট নেন। তাঁদের দাপটে গুজরাটের রান ২০০ পেরোয়নি। তবে শেষ দিকে আশুতোষ ও জয়সওয়ালের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে লড়াই করার মতো রান তুলে নেয় গুজরাট।