Chandrakona: ওটিপি আসেনি, না কোনও ফোন কল, দুম করে ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কেটে গেল লক্ষাধিক টাকা | Bank fraud in Chandrakona, man claims his money debited without any otp or link - 24 Ghanta Bangla News
Home

Chandrakona: ওটিপি আসেনি, না কোনও ফোন কল, দুম করে ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কেটে গেল লক্ষাধিক টাকা | Bank fraud in Chandrakona, man claims his money debited without any otp or link

Spread the love

চন্দ্রকোনা: ওটিপি বা পিন শেয়ার না করেই ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ লক্ষ টাকা। বড়সড় সাইবার প্রতারণার অভিযোগ। কীভাবে গ্রাহকের অজান্তেই এমন একটি ঘটনা ঘটে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তর নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছেও।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মানিককুন্ডু গ্রামের বাসিন্দা বুদ্ধনাথ পাল পেশায় একটি বেসরকারি কোম্পানির কর্মী। তাঁর ইউকো ব্যাঙ্কের বাঁকা শাখায় একটি অ্যাকাউন্ট রয়েছে। অভিযোগ, গত ১৪ নভেম্বর তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা ডেবিট হয়ে যায়। কোনও ওটিপি বা পিন নম্বর শেয়ার না করেই দু’দফায় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকা কেটে গিয়েছে বলে সূত্রের খবর।

মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ আসার পরই বিষয়টি জানতে পারেন বুদ্ধনাথ বাবু। তাঁর দাবি, তিনি কাউকে কোনও ওটিপি বা পিন নম্বর জানাননি। তা সত্ত্বেও কীভাবে অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হয়ে গেল, তা নিয়ে উদ্বেগে রয়েছেন তিনি।

ঘটনার পরই ব্যাঙ্কে যোগাযোগ করে অভিযোগ জানান বুদ্ধনাথবাবু। পাশাপাশি চন্দ্রকোনা থানার সাইবার হেল্প ডেস্কেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। কীভাবে এই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমি খেটে রোজগার করি। খুব কষ্ট করে জমানো টাকা। কিছু বোঝার আগেই কীভাবে এই ঘটনা ঘটল, জানি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *