কেন রতন শেখকে গুলি পুলিশের, জানালেন বীরভূমের এসপি
কী ঘটেছিল রবিবার, রতন শেখের এনকাউন্টার নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ। ১৩ নভেম্বর বোলপুর মহকুমা আদালত থেকে ছাড়া পেয়েছিলেন রতন। সে দিনই বিকেলে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান। এর পরেই গা ঢাকা দেন বর্ধমানে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ রতন জানান, ১৩ তারিখ লায়েক বাজারে ঘটনার পরে তিনি কোথায়, কোথায় গিয়েছিলেন। এও জানান, তাঁর সন্ধানে যে অস্ত্রগুলি আছে, সেগুলিও উদ্ধারে পুলিশকে সাহায্য করবেন। এর পরেই ঘটনা নয়া মোড় নেয়।