Ritabrata Banerjee: '...সাসপেন্ডেড', বড় সমস্যায় পড়ে গেলেন ঋতব্রতরা | Ritabrata Banerjee's team X handle is suspended - 24 Ghanta Bangla News
Home

Ritabrata Banerjee: ‘…সাসপেন্ডেড’, বড় সমস্যায় পড়ে গেলেন ঋতব্রতরা | Ritabrata Banerjee’s team X handle is suspended

Spread the love

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, গণতান্ত্রিক তৃণমূলের প্রতিষ্ঠাতাImage Credit: PTI

কলকাতা: নাম ও প্রতীকের অধিকার দাবিতে মরিয়া তৃণমূলের (TMC) দুই শিবির। নির্বাচন কমিশনে ইতিমধ্যে ট্রাকে-লরিতে করে নানা নথিপত্র পৌঁছে দিয়েছে কালীঘাট ও ঋতব্রত শিবির (Ritabarata Team)। এইসবের মধ্যেই এবার বড় সমস্যায় পড়ে গেল ‘গণতান্ত্রিক তৃণমূল’। হঠাৎ সাসপেন্ড হয়ে গেল তাদের এক্স হ্যান্ডেল।

কী ঘটেছে?

জানা যাচ্ছে, সোমবার সকাল থেকেই দেখা যাচ্ছে না ঋতব্রত শিবিরের অ্যাকাউন্ট।  এক্স হ্যান্ডেলের পাতা খুললেই ভেসে উঠছে ভিডিয়ো সাসপেন্ডেড এই লেখা। কেন হঠাৎ এক্স অ্যাকাউন্ট সাসপেন্ডেড হল? গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গণতান্ত্রিক শিবিরের দাবি, মমতা তৃণমূলের আইটি (IT) সেলের পক্ষ থেকে বারেবারে গণতান্ত্রিক শিবিরের পেজে বারংবার রিপোর্ট করা হয়েছে। আর তার ফলেই এই সাসপেনশন। যদিও ঋত শিবিরের দাবি, এই সব করে কোনও লাভ নেই। আর কয়েকদিনের মধ্যেই তৃণমূলের প্রতীক তাঁরাই পাবেন। অপরদিকে, কালীঘাট তৃণমূলের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তারা জড়িতে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র যিনি এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাই এইসব করে কিছু হবে না।

গণতান্ত্রিক তৃণমূল নেতা ঋজু দত্ত বলেন, “আমরা সোশ্যাল মিডিয়ায় পেজ তৈরি করেছি। কিন্তু এই মমতা তৃণমূলের আইটি সেলের ছেলে-ছোকরারা আমাদের এই পেজ সাসপেন্ড করিয়ে দেয়। কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে একটা পেজ আছে। আমাদের কাছে তো নথি নেই যে আমরা প্রমাণ করব আমরাই আসল তৃণমূল।” মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় বলেন, “শুভেন্দু অধিকারী ৪ তারিখ বলেছিলেন যে তৃণমূলের নাম-নিশান মেটাবেন। এখন হতেই পারে উনি গণতান্ত্রিক তৃণমূলের নাম-নিশান মেটাচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *