Agni-Prime Missile: হাজার হাজার কিলোমিটার দূরে বসে আছে শুত্রু! ভারতের কামাল দেখাতে এবার আসছে অগ্নি-প্রাইম, হয়ে গেল সফল উৎক্ষেপণ – Bengali News | Enemy is sitting thousands of kilometers away! Agni Prime is coming to show India’s brilliance, successfully launched
বালাসোর: ফের বড় সাফল্য ভারতের। সফলভাবে উৎক্ষেপণ করা হল Agni-P (Agni-1 Prime) ক্ষেপণাস্ত্র। এদিন ওড়িশার উপকূলের বালাসোরের কাছে ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারতের Strategic Forces Command এর তরফে অগ্নি প্রাইমের অপারেশন চালান হয়। এ এক এমন ক্ষেপণাস্ত্র যার বৈশিষ্ট্য় জানলে রীতিমতো হাঁটু কেঁপে যাবে শত্রু শিবিরের।
এই মিসাইলের পুরো সিস্টেমটিই থাকে Hermetically-Sealed Container-এর মধ্যে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যা দ্রুত মোতায়েন করতে সহায়কের ভূমিকা পালন করে। একইসঙ্গে গোপনীয়তা বজায় রাখতেও এর জুড়ি মেলা ভার। এর রেঞ্জ প্রায় ১ হাজার থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ, কাছে যেতে হবে না, ঘরে বসেই সূদূরে থাকা শত্রু শিবিরে এই ক্ষেপণাস্ত্রের হাত ধরে অবলীলায় আঘাত হানা সক্ষম। এতে দুই ধাপ বিশিষ্ট সলিড ফুয়েল প্রোপালসন ব্যবহার করা হয়েছে।
পুরোনো তো বটেই নতুন সমরসজ্জার সঙ্গেও সহজেই খাপ খাইয়ে নিতে পারে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। নিউক্লিয়ার ও কনভেনশনাল, উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। একইসঙ্গে Road ও Rail-mobile প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। ফলে যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় টিকে থাকার পক্ষেও এই ক্ষেপণাস্ত্র বিশেষভাবে সক্ষম।
রয়েছে উন্নতমানের নেভিগেশন সিস্টেম। থাকছে Advanced Inertial Navigation System (INS) ও স্যাটেলাইট-সহায়িত গাইডেন্স। CEP মাত্র কয়েক মিটারের মধ্যে — অর্থাৎ অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম। এই মিসাইল তৈরিতে খুবই হালকা সরঞ্জাম যেমন ব্যবহার করা হয়েছে তেমনই মর্ডা থার্মাল শেল্ডিংও প্রযুক্তিও থাকছে। ফলে ভারী না হলেও শক্তিতে এক্কেবারে বিধ্বংসী। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র অ্যান্টি শিপ ব্যালেস্টিক মিসাইল হিসাবেও ব্যবহার সম্ভব। এখন এর সফল এই উৎক্ষেপণের মাধ্যমে ভারতের “Credible Minimum Deterrence” নীতির আওতায় স্ট্র্যাটেজিক প্রতিরোধ ক্ষমতা আরও দৃঢ় হল বলেই মত ওয়াকিবহাল মহলের।