Shankar Ghosh: 'সবজান্তা গামছাওয়ালার মতো কথা বলতেন', নিজের পোস্টের ব্যাখ্যা দিলেন শঙ্কর ঘোষ | Shankar Ghosh explains why he has written about ministers comments in his post - 24 Ghanta Bangla News
Home

Shankar Ghosh: ‘সবজান্তা গামছাওয়ালার মতো কথা বলতেন’, নিজের পোস্টের ব্যাখ্যা দিলেন শঙ্কর ঘোষ | Shankar Ghosh explains why he has written about ministers comments in his post

Spread the love

শিলিগুড়ি: ‘মন্ত্রী মানেই সবকিছু বলার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না।’ ফেসবুকে এমন একটি পোস্ট করে রীতিমতো জল্পনা তৈরি করেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। নিজে রাজ্যের একজন মন্ত্রী হিসেবে কার উদ্দেশে এমন কথা বললেন শঙ্কর, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সেই বিষয়েই মুখ খুললেন শঙ্কর নিজে।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে লেখাটি পোস্ট করেন শঙ্কর ঘোষ। তাতে লেখা ছিল, “মন্ত্রী হলেই সবকিছু বলার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” রবিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে শঙ্কর ঘোষ লেন, তিনি কিছু ভেবে এ কথা বলেননি।

শঙ্কর বলেন, “এটা একটা সাধারণ কথা। সাধারণভাবেই বলেছিলাম। মানুষের একটা ধারনা আছে যে মন্ত্রী মানে সব জানে। আমি আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা থেকে কথাটা বলেছি। তৃণমূল আমলে, মন্ত্রীরা সবজান্তা গামছাওয়ালার মতো কথা বলত।”

তোলাবাজি বন্ধ হবে। ৬ মাস একটা সরকার ক্ষমতায় এসেছে। রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে। শমীক ও শুভেন্দুর নেতৃত্বে এটা বন্ধ হবে। কিছু কিছু বিক্ষিপ্ত অভিযোগ যে উঠছে, সে কথা কার্যত স্বীকার করে নিলেন শঙ্কর ঘোষ। তিনি বলেন, “মন্ত্রী বলে আমি সব জানি, এই ধারনা থেকে বাইরে থাকতে চাই। ক্ষমতা কাজের পরিসর বৃদ্ধি করে। অনেকের কাছে এটা প্রদর্শন করার বিষয়।”

শঙ্করের কথাকে সমর্থন করেছেন আর এক মন্ত্রী দিলীপ ঘোষও। তিনি বলেন, “সবারই সীমার মধ্যে থাকা উচিৎ। অন্যকে আহত করে, এমন কিছু বলা উচিৎ নয়। মন্ত্রী সংবিধানের আধারে চলতে হবে, নাহলে বাকিরা তো প্রশ্ন তুলবেনই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *