Hooghly: পানশালার মালিক এই মহিলা, তাঁর বিরুদ্ধেই উঠল এমন অভিযোগ, শুনে স্তম্ভিত পড়শিরা | Former Bansberia Municipality Chairperson Arijita Seal Arrested, Sent to One Day Judicial Custody - 24 Ghanta Bangla News
Home

Hooghly: পানশালার মালিক এই মহিলা, তাঁর বিরুদ্ধেই উঠল এমন অভিযোগ, শুনে স্তম্ভিত পড়শিরা | Former Bansberia Municipality Chairperson Arijita Seal Arrested, Sent to One Day Judicial Custody

Spread the love

হুগলি: দৃশ্যত তাঁকে দেখে বোঝার উপায় নেই। একেবারেই ঘরোয়া তাঁর সাজপোশাক। তাঁর বিরুদ্ধেই  বিস্ফোরক অভিযোগ। সে জল গড়াল থানায়। এখন জেলে তিনি! পানশালার লিজিকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান অরিজিতা শীল। বলাগড় থানার পুলিশ তাঁকে গ্রেফতার করার পর চুঁচুড়া আদালতে পেশ করে। বিচারক অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামীকাল পুনরায় সেশন কোর্টে এই মামলার শুনানি হবে এবং তাঁকে আদালতে পেশ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির বলাগড়ে প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীলের একটি পানশালা রয়েছে। অভিযোগ, সেই পানশালার লিজিকে তিনি হুমকি দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে অরিজিতা শীলকে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ।

উল্লেখ্য, এর আগেই একাধিক অভিযোগে জেলবন্দি রয়েছেন অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল। বেআইনিভাবে জমি হস্তাগত করা-সহ একাধিক মামলায় পুলিশ তাঁকে আগেই গ্রেফতার করেছিল। এবার পানশালা সংক্রান্ত মামলায় প্রাক্তন পুরপ্রধানের গ্রেফতারিতে জেলা রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। আগামীকাল সেশন কোর্টে এই মামলার পরবর্তী শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *