Suryakumar Yadav Viral Video: 'খুব ভাল', মাটিতে বসে মটন খেতে খেতে বাংলায় বললেন সূর্য! কেন জানেন? | World Cup Winning Captain Sitting On Floor Eating Lunch? Suryakumar Yadav's Viral Video Wins Hearts - 24 Ghanta Bangla News
Home

Suryakumar Yadav Viral Video: ‘খুব ভাল’, মাটিতে বসে মটন খেতে খেতে বাংলায় বললেন সূর্য! কেন জানেন? | World Cup Winning Captain Sitting On Floor Eating Lunch? Suryakumar Yadav’s Viral Video Wins Hearts

Spread the love

কলকাতা: তিনি ভারতের হয়ে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। আইপিএলও জিতেছেন একাধিকবার। সেই তিনি, সূর্যকুমার যাদবই কি না মাটিতে বসে খাবার খান? সাধারণ মানুষের মতো? একটি ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদবের একটি ভিডিয়ো সকলের মন জয় করে নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক এর দ্বিতীয় ক্যাম্পাসের ক্যান্টিনের মেঝেতে বসে গ্রাউন্ড স্টাফ এবং ক্যান্টিনের কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন সূর্য কুমার যাদব। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের হায়দরাবাদ এর বিরুদ্ধে ২১ বলে ৬০ রান করেছেন সূর্য। ম্যাচের শেষে সূর্য কুমার যাদবের ক্যান্টিনের মেঝেতে বসে সূর্য কুমার যাদবের মধ্যাহ্নভোজ সারার এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োতে যাঁরা মাংস সার্ভ করছেন, যিনি রুটি বলছেন বা যিনি বানাচ্ছেন, সবার সঙ্গেই পরিচয় করান সূর্য। এমনকি বাংলায় “খুব ভাল” বলতেও শোনা যায় স্কাইকে।

গতকাল, শনিবার সল্টলেকে প্রথমে ব্যাট করে ১৭২ রানেই অল আউট হয়ে যায় হায়দরাবাদ। ৩টি উইকেট পান ম্যাক্সওয়েল স্বামীনাথন। ১টি উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর ও ২টি উইকেট পেয়েছেন শিবম দুবে। জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভারের মধ্যেই ১৭৪ রান তুলে নেয় মুম্বই। ২১ বলে ৬০ রানে অপরাজিত থাকেন সূর্য। ৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন শিবম দুবেও। মাত্র ৩ উইকেট হারিয়েই এই রান তুলে নেয় মুম্বই। এর ফলে হায়দরাবাদকে হারিয়ে জয় দিয়েই যাত্রা শুরু হল মুম্বইয়ের। তবে মুম্বইয়ের জয়ের থেকেও বেশি সূর্যের মাটিতে বসে মাংস খাবার দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *